সোমবার বিকেলে উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগ্রী এলাকায় এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোনো সদস্য হতাহত হননি।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে বান্দরবান সদর থেকে রুমাগামী একটি পিকআপ হিমাগ্রী এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি গাড়িটি থামিয়ে অস্ত্রের মুখে চাঁদা আদায়ের চেষ্টা করে। এ সময় এলাকায় দায়িত্ব পালনরত সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যায়।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে টহলদলও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা গোলাগুলির একপর্যায়ে সশস্ত্র গ্রুপটি পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হওয়ার তথ্য পাওয়া যায়, যিনি জেএসএস সন্তু গ্রুপের সদস্য বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অপচেষ্টা ঠেকাতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
মতামত