পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫শে ফেব্রুয়ারি সাংবাদিক নিজামের মেয়ে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, মো. নিজাম লালমোহন উপজেলায় দৈনিক নতুন দিন এবং চ্যানেল ২৬-এর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। মেয়ের এই কঠিন সময়ে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
মতামত