গ্রেপ্তারকৃত আশাদুল হক (৪৬) তিনি ওই গ্রামেরই বাসিন্দা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশাদুলের বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার দেওয়া তথ্যে বাড়ির পাশের ফসলি জমিতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৭ দশমিক ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আশাদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত