অভিযান সূত্রে জানা গেছে, মহানগরীর চারতলা মোড় এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে পরিমাপ যাচাইকালে প্রতি ৫ লিটার পেট্রোলে প্রায় ৩০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের মেয়াদোত্তীর্ণ ক্যালিব্রেশন চার্ট ব্যবহার করছিল। এই অপরাধে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারিমুল মাওলা। প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুরের পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. আহসান হাবীব ও প্রকৌশলী তাহাজিবুল ইসলাম। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মতামত