শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত লাকী ও রাহিমা নামের দুই নারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেনদের সঙ্গে স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারীর বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে শাহজাহান শিকারীর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কৃষক দল নেতা বেলায়েত, তাঁর ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
আমির হোসেন অভিযোগ করে বলেন, হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। এছাড়া আলমারি ভেঙে আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শাহজাহান শিকারী দাবি করেন, তিনি এ হামলার ঘটনার সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত