বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দর থানার নবীগঞ্জ ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকায় এস এ হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ডকইয়ার্ডের ম্যানেজার মো. ফায়েজ আহম্মেদ বাদী হয়ে খন্দকার আমজাদ হোসেনসহ তাঁর দুই ছেলে ও সহযোগীদের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডকইয়ার্ডের বিদ্যুৎ ব্যবহার এবং মাসিক চাঁদা আদায় করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মূল ফটক ভেঙে কারখানায় প্রবেশ করে ভাঙচুর ও মালামাল লুটপাট চালায়। পরে প্রতিষ্ঠানের মালিক মো. ইমান খানকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বেধড়ক মারধর করে।
তবে একই ঘটনাকে কেন্দ্র করে অপর পক্ষ থেকেও ডকইয়ার্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত