মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সত্য সংবাদ প্রকাশ করায় একটি স্বার্থান্বেষী মহল সুজন মন্ডলকে হেনস্তা করতে এই ভিত্তিহীন মামলা সাজিয়েছে। এটি স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, টিপু সুলতান, সাধারণ সম্পাদক, শ্রীপুর প্রেসক্লাব।
আশরাফুল আলম সরকার, সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা। সোহাগ প্রধান, সভাপতি, শ্রীপুর থানা রিপোর্টার্স ক্লাব।
শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, সুজন মন্ডল একজন পেশাদার সাংবাদিক। তার ওপর এই আঘাত মানেই স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার না করলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আশরাফুল আলম সরকার বলেন, মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য ধামাচাপা দেওয়া যাবে না। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন যে, দ্রুত এই হয়রানি বন্ধ না হলে উপজেলার সকল সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। কর্মসূচিতে শ্রীপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন মানবাধিকার কর্মীরাও সংহতি প্রকাশ করেন।
মতামত