সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, রাত ১০:১৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে নাসিক ১নং ওয়ার্ড হিরাঝিল এলাকায় এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের আমির কফিল উদ্দিন আহমেদ। মিজমিজি পূর্ব ওয়ার্ড সভাপতি কামাল হোসেন টিপু-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা দক্ষিণ সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি ইকবাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন আহমেদ রমজানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরেন। আলোচনা শেষে তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ১নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন,

আমি এই ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। আমার লক্ষ্য পদ-পদবী নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য সাধারণ মানুষের পাশে থেকে সেবা করা। যদি ওয়ার্ডবাসী আমাকে সমর্থন করে, তবে ইনশাআল্লাহ আমি সকলের মতামত নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।

তিনি আরও বলেন, কোনো বিশেষ গোষ্ঠী নয়, বরং সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ১নং ওয়ার্ডের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সাথে ইফতার করেন অতিথিবৃন্দ।