সারাদেশ

ধর্মপাশায় অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে রেস্তোরাঁকে জরিমানা

প্রিন্ট
ধর্মপাশায় অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে রেস্তোরাঁকে জরিমানা

প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, রাত ১০:২২

সুনামগঞ্জের ধর্মপাশা সদর বাজারে বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে একটি রেস্তোরাঁকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এই অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, বাজারের আদি সুরেশ্বরী হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ অভিযান চালিয়ে বাসি খাবার মজুদ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।