সারাদেশ

শ্রীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রিন্ট
শ্রীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, রাত ১০:৫৮

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও মহড়ার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালেক মূহিদের সভাপতিত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রীপুর মিনি স্টেডিয়াম মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি শাহীন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন পাপন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর গণি ও প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ইউএনও মোহাম্মদ সালেক মূহিদ বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট সব দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতি জরুরি। সামাজিক অবক্ষয়ও এক ধরনের দুর্যোগ, যা থেকে উত্তরণে আমাদের ভালো মানুষ হতে হবে এবং দুর্যোগ প্রতিরোধের নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।