সারাদেশ

পাবনা এডওয়ার্ড কলেজে ছাত্রদলের ইফতার ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

প্রিন্ট
পাবনা এডওয়ার্ড কলেজে ছাত্রদলের ইফতার ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, রাত ১১:১২

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য এই আয়োজনের আয়োজন করে কলেজ শাখা ছাত্রদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য পাবনা -৫ অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন।

কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার তুলে দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন। দ্বিতীয় পুরস্কার বিতরণ করেন কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।