সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: মাদক ও বিভিন্ন অপরাধে নারীসহ গ্রেফতার ১৯

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: মাদক ও বিভিন্ন অপরাধে নারীসহ গ্রেফতার ১৯

প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, বিকাল ৩:১১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারি, চোর ও জুয়াড়িসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃরা হলেন, মোঃ মাসুদ (৩৭), মোঃ আলী আকবর (৫৫), মোসাঃ রত্না আক্তার হেনা (৪০), মোঃ আরিফ (৩৫), মোঃ রাজিব (৩২), মোঃ শান্ত মিয়া (১৯), রবিন (২৬), মোঃ আলী (২৮), মোঃ সাইফুল ইসলাম (২৭), মোঃ সাজ্জাদ (২২), মোঃ রুবেল (২৯), মোঃ সিদ্দিক (৩৫), মোঃ সজিব (২০), মোঃ মজনু (৪৩), আলামিন (২৭) এবং আনিছ (৩২)। গ্রেফতারকৃতরা সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদী, বাতেনপাড়া ও কসাইপাড়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। এসময় মাদক কারবারিদের দেহ তল্লাশি করে ১৫৭ পুরিয়া হেরোইন, ২০০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে ১৩ জন এবং চুরি, জুয়া ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, অপরাধ দমনে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ১৯ আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।