সারাদেশ

বটিয়াঘাটায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
বটিয়াঘাটায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, রাত ১০:২৬

খুলনার বটিয়াঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়।

বটিয়াঘাটা থানা আমীর মাওলানা শেখ আবু ইউসুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুন্সী মঈনুল ইসলাম। থানা সেক্রেটারি মোঃ আব্দুল হাই বিশ্বাসের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দী, নায়েবে আমীর মাওলানা আশরাফ আলী এবং মুহাম্মাদ আল আমীন গোলদার।

এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা যুব কমান্ডের আহ্বায়ক আমির হামজা, বাইতুল মাল সেক্রেটারি আব্দুল কাদের গাজী এবং ইউনিয়ন জামায়াত নেতা তরিকুল ইসলাম ও ইয়াসিন আরাফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাহফিলে বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।