উপজেলার ময়ূরাক্ষী চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামানের উপস্থাপনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল আজিজসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি মহড়া প্রদর্শন করেন। মহড়ায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জানমাল রক্ষার কৌশল ও সতর্কতামূলক ব্যবস্থা হাতে-কলমে শেখানো হয়।
মতামত