সারাদেশ

রূপগঞ্জে ৯ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রিন্ট
রূপগঞ্জে ৯ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, রাত ১২:০৭

রূপগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। এসময় অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে মো. মাসুম হাওলাদারকে (৩৩) আটক করা হয়। আটকৃতের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, কাঞ্চন ব্রিজ সংলগ্ন ৩০০ ফিট সড়কের আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে এ মাদকদ্রব্য উদ্ধার করে। 

আটককৃত মো. মাসুম হাওলাদার বরিশালের উজিরপুরের বাইশখালী গ্রামের আব্দুর বর হাওলাদারের ছেলে। 

র‌্যাব জানায়, উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ সংলগ্ন ৩০০ ফিট সড়কের আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে মো. মাসুম হাওলাদারকে (৩৩) আটক করা হয়েছে। আটককৃত মাসুম হাওলাদার  দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ৩০ কেজি গাঁজা সহ মো. মাসুম হাওলাদার নামে ১ মাদককারবারীকে র‌্যাব-১ আটক করে থানায় হস্তান্তর করে। পরে বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।