গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে মাদক কারবারিদের আস্তানা ও সন্দেহভাজন জায়গাগুলোতে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক কারবারিদের দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৮০ পুরিয়া হেরোইন এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ১৫ জনের মধ্যে ১৩ জনই পেশাদার মাদক কারবারি, যারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছিল। এছাড়াও গ্রেফতার হওয়া বাকি দুজন চুরি ও ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামি।
গ্রেফতার হলেন, মিজমিজি পূর্বপাড়ার আলী আকবর (৪৮), সানারপাড় সোনামিয়া মার্কেটের মোঃ আকছার আহমেদ বিবেক (২৫), ডেমরা পশ্চিম সানারপাড়ের মোঃ রুবেল হোসেন (৩০), সিআইখোলার শুভ (২৫) ও মোঃ রুবেল (৩৫)। এছাড়াও হিরাঝিল এলাকা থেকে নাদিম আহাম্মেদ হৃদয় (২৫) ও আক্তার হোসেন উট্টু (৪০), শিমরাইল সিএমবি কলোনীর মোঃ মহসিন (৩২), মিজমিজি দক্ষিণপাড়ার মোঃ রাতুল (২২) এবং ধনুহাজী রোডের মোঃ নয়ন (৩৫) কে গ্রেফতার করা হয়। একই অভিযানে পাইনাদি মধ্যপাড়া এলাকা থেকে এক পরিবারের তিনজন মৃত শুক্কুর আলীর স্ত্রী আমেলা বেগম (৫৫) এবং তার দুই ছেলে মোঃ রুস্তম আলী (৪০) ও আকবর হোসেন (৩২) গ্রেফতার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ এলাকা গড়তে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
মতামত