সারাদেশ

পাবনায় ঈদের যানজট নিরসনে রাজপথে জেলা ছাত্রদল

প্রিন্ট
পাবনায় ঈদের যানজট নিরসনে রাজপথে জেলা ছাত্রদল

প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, বিকাল ৫:০৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা শহরে কেনাকাটার ভিড় ও তীব্র যানজট নিরসনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেছে জেলা ছাত্রদল। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্দেশনায় শহরের ব্যস্ততম আব্দুল হামিদ রোডে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে ট্রাফিক মোড় থেকে বীণা পাণি মোড় পর্যন্ত যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সের নেতৃত্বে নেতা-কর্মীরা দায়িত্ব পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্যসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স জানান, রমজান ও ঈদকে কেন্দ্র করে লতিফ টাওয়ারসহ প্রধান বাণিজ্যিক এলাকায় মানুষের ভোগান্তি কমাতে তারা ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। তিনি আরও বলেন, পাবনা শহরকে যানজট ও মাদকমুক্ত একটি আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।

পাবনা শহরের এই ব্যস্ততম সড়কে ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা।