কেন্দ্র সূত্রে জানা যায়, ওই কেন্দ্রে আতাদী, জাঙ্গালিয়া ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মোট ২৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪০১ নম্বর কক্ষে থাকা ৫৪ জন পরীক্ষার্থীকে ২০২৬ সালের সিলেবাসের পরিবর্তে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু সমাধান ও ন্যায্য মূল্যায়নের দাবি জানান।
এ বিষয়ে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক মাহমুদুল হাসান মৃধা বলেন, ভুলটি পরিদর্শকের (সুপার) কারণে হয়েছে। শিক্ষার্থীদের যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য বিষয়টি তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ২১ এপ্রিল জেলার সোনারগাঁ উপজেলার ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও একই ভুলে ১৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছিল। সে সময় কর্তব্যে অবহেলার দায়ে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মতামত