সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম।
থানা ওসি (তদন্ত) মো. শাহীন গোলদার, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস।
সভায় আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিবসের কর্মসূচী সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দলমত নির্বিশেষে জাতীয় এই দিবসটিকে উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত