সারাদেশ

বালিয়াডাঙ্গীতে বিএনপির গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
বালিয়াডাঙ্গীতে বিএনপির গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, রাত ১০:৫৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে চাড়োল ইউনিয়নে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চাড়োল চৌরঙ্গী ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়।

২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত নুরনবী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সব ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইফতার মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী, নারী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেরাস উদ্দিন। এতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুরসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বক্তারা সমাজে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।