সারাদেশ

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় সিরাজদিখানে দোয়া মাহফিল

প্রিন্ট
মির্জা আব্বাসের সুস্থতা কামনায় সিরাজদিখানে দোয়া মাহফিল

প্রকাশিত : ১৩ মার্চ ২০২৬, রাত ৯:১৯

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুম্মার নামাজ শেষে উপজেলার বালিয়াকান্দা আম্মার জামে মসজিদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিমের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক হোসেন বাবু দেওয়ান, ছাত্রদল নেতা আনিসুর রহমান ভূঁইয়া, যুবদল নেতা পাপ্পু ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়।