র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি দল কোতোয়ালী থানার শেরশাহ বটতলী এলাকায় অভিযান চালায়। এসময় একটি মাইক্রোবাস তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ পারভেজ শেখ (২৯), আমির হোসেন (৩৫) ও চালক জলু মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়।
অন্যদিকে, একই রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন থেকে ২ বোতল এসকাফ ও ৫ বোতল ফেন্সিডিলসহ লাইজু মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
মতামত