সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল আল মামুনের ব্যক্তিগত উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয় স্থানীয় পথচারী, রিকশাচালক, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও দুস্থ মানুষের হাতে।
এ সময় আবদুল আল মামুন বলেন, পবিত্র রমজান আত্মসংযম ও সহমর্মিতার মাস। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এবং রোজাদারদের সম্মানে হিরাঝিল এলাকায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।
ইফতার বিতরণকালে হিরাঝিল আবাসিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত