নিহতদের মধ্যে পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫) ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী গ্রামের বাসিন্দা। নিহত অন্যজন বিআরটিসি ট্রাকের চালক, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল (৩২) গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পঞ্চগড় থেকে রংপুরগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী বিআরটিসি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত