গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আবু বক্কর প্রামানিক (৫৮), মো. ইসলাম প্রামানিক (৪৮), উভয়ের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকায়।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এই আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। এ সময় আসামিদের কাছ থেকে একটি বিদেশি বার্মিজ গান ছাড়াও একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় মামলা দায়ের করে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
মতামত