সারাদেশ

বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২

প্রিন্ট
বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২

প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, রাত ১১:১৫

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলার বন্দর রেললাইন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বন্দর থানার দক্ষিণ কলাবাগ এলাকার ইসমাঈল মিয়ার ছেলে জামান (৩১) ও একই এলাকার জব্বার মিয়ার ছেলে জাবের (২১)।

থানা পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বন্দর রেললাইনসহ উপজেলার বিভিন্ন স্পটে পথচারীদের গতিরোধ করে ছিনতাই ও তান্ডব চালিয়ে আসছিল। শুক্রবার রাতে তারা দলবদ্ধ হয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বন্দর থানার ওসি জানান, আটকদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।