সারাদেশ

শিমরাইলে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠিত

প্রিন্ট
শিমরাইলে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠিত

প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, রাত ১১:২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে শিমরাইল হাজী এ রহমান মার্কেটের তৃতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিমরাইল শাখা মালিক সমিতির সভাপতি ও জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা সুমন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার।

সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা সুমন মুন্সী বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল পয়েন্টে যেন যানজট সৃষ্টি না হয়, সেদিকে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে সতর্ক থাকতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, সংগঠনের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনৈতিক কাজে জড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত পরিবহন খাত গড়তে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, শিমরাইল শাখার সাধারণ সম্পাদক সফিউল ইসলাম উজ্জ্বল, কার্যকরী সভাপতি ইয়াকুব রানা, সহ-সভাপতি মো. সাজ্জাদ, মঞ্জুরুল ইসলাম, মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক রাসেল মুন্সী ও সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।