গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ফয়সাল ইসলাম (২৩), মিনহাজুর রহমান বাবু (২৪), মোঃ মনির (৪০), রিয়াজ হোসেন (৪৬), মোঃ রাসেল মোল্লা (২৮), মোঃ সোহাগ মিয়া (২৫),
এসময় মাদক কারবারিদের দেহ তল্লাশি করে ৯৫ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন মাদক কারবারি এবং বাকি ৩ জন চুরি ও অন্যান্য মামলার এজাহারভুক্ত আসামি।
সিদ্ধিরগঞ্জ থানা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ঝটিকা অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মতামত