পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন-এর পক্ষ থেকে উপজেলার ৭ শতাধিক গরিব ও দুস্থ নারীর মাঝে এসব শাড়ি বিতরণ করা হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর আমির মাওলানা আব্দুল গফুর এবং সাঁথিয়া প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি ফারুক হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগ করে নিতেই সরকারের এই মানবিক উদ্যোগ। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মুহতাসিম বিল্লাহ সাদ ও উপজেলা জামায়াতের আইন সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত