বুধবার (১৮ মার্চ) শহরের বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চালকরা। অনেক পাম্পে তেল নেই লিখে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। গ্রাহকদের অভিযোগ, পাম্পগুলো দিনের বেলা তেল নেই বললেও রাতের আঁধারে ড্রাম ভরে খোলা বাজারে বেশি দামে তেল সরবরাহ করছে। সংকটের এই সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে বলে তাদের দাবি।
ঠাকুরগাঁও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ জানান, জেলার ৩৫টি পাম্পেই তেলের সংকট চলছে। চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত কম। জেলায় দৈনিক আড়াই লাখ লিটার ডিজেল, এক লাখ লিটার পেট্রোল ও ৫০ হাজার লিটার অকটেনের চাহিদার বিপরীতে মাত্র চার ভাগের এক ভাগ তেল পাওয়া যাচ্ছে।
ভুক্তভোগী সাধারণ মানুষ ও চালকরা এই সংকট নিরসনে এবং খোলা বাজারে কালোবাজারি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
মতামত