বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, সেমাই, চিনি, নুডলস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। সমিতির নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ঈদের আনন্দ কিছুটা বাড়িয়ে দিতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপহার সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মতামত