র্যাব-১৩ সূত্রে জানা গেছে, রংপুরের প্রবেশদ্বার মডার্ন মোড়ে একটি বিশেষ সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে র্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, যাতে সাধারণ মানুষ কোনো হয়রানির শিকার না হন। এছাড়া রংপুর, গাইবান্ধা, নীলফামারী ও দিনাজপুরের গুরুত্বপূর্ণ শপিংমল, বাস টার্মিনাল ও রেলস্টেশনে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ফুট প্যাট্রোল চালু করা হয়েছে।
ছিনতাই, চাঁদাবাজি ও যানজট নিরসনে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব। জাল টাকা শনাক্তকরণ ও পণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যৌথ মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে।
র্যাব-১৩-এর পক্ষ থেকে যাত্রীদের প্রতি বাসের ছাদ বা ট্রাকে ঝুঁকিপূর্ণ ভ্রমণ এবং অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে র্যাব-১৩ কন্ট্রোল রুমের ০১৭৭৭৭১১৩৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বাহিনীটি জানায়, ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে তাদের রোবাস্ট পেট্রোল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন থাকবে।
মতামত