সারাদেশ

মাগুরা জেলা কারাগারে বন্দীদের মাঝে বস্ত্র বিতরণ

প্রিন্ট
মাগুরা জেলা কারাগারে বন্দীদের মাঝে বস্ত্র বিতরণ

প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, বিকাল ৫:০৬

মাগুরা জেলা কারাগারে বন্দীদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

বুধবার (১৮ মার্চ) সকালে জেলা কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই বস্ত্র বিতরণ করেন।

বিতরণকালে এমপি মনোয়ার হোসেন খান বলেন, কারাগারে থাকা বন্দীরাও আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। মানুষ হিসেবে তারা মানবিক আচরণের দাবিদার। তাদের মৌলিক চাহিদা ও কষ্টের কথা বিবেচনা করে এই ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কারাবন্দী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।