সারাদেশ

পাবনা পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোসাব্বির হোসেন সঞ্জু

প্রিন্ট
পাবনা পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোসাব্বির হোসেন সঞ্জু

প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, রাত ৯:২৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজপথের ত্যাগী নেতা আলহাজ্ব মোসাব্বির হোসেন সঞ্জু। একইসাথে আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতাদের মধ্যে এখন আলোচনার তুঙ্গে রয়েছেন তিনি।

দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে আলহাজ মোসাব্বির হোসেন সঞ্জু পাবনা জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতির প্রতিটি মুহূর্ত রাজপথে কাটিয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বহুবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও বিচ্যুত হননি আদর্শ থেকে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটারদের মতে, পাবনা পৌরসভাকে একটি আধুনিক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত মডেল শহর হিসেবে গড়তে সঞ্জুর বিকল্প নেই। তারা তাকে পৌর অভিভাবক হিসেবে দেখতে চান। এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত থাকার পর এখন তারা এমন একজন সেবককে চান, যিনি দুঃসময়ে সাধারণ মানুষের পাশে ছিলেন।

মেয়র পদপ্রার্থী মোসাব্বির হোসেন সঞ্জু তার প্রতিক্রিয়ায় বলেন, রাজনৈতিক জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। সারাজীবন মানুষের পাশে থেকেছি। শহীদ জিয়ার আদর্শ নিয়ে পাবনা পৌরসভাকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকমুক্ত একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই। দল সমর্থন দিলে এবং জনগণ সুযোগ দিলে আমি নিজেকে পৌরবাসীর সেবায় আজীবন উৎসর্গ করতে প্রস্তুত।

পাবনা পৌরসভার ভোটারদের মাঝে এখন প্রধান আলোচনার বিষয় ত্যাগী ও পরিচ্ছন্ন ইমেজের এই নেতা। ধানের শীষের কান্ডারি হয়ে তিনি পাবনার উন্নয়নের স্থবিরতা কাটাবেন, এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের। রাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় উপস্থিতি তাকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে।