সারাদেশ

শ্রীপুরে আসিফ মাহমুদ সম্পদ স্মৃতি ক্রিকেটে তখলপুর হান্টার্স চ্যাম্পিয়ন

প্রিন্ট
শ্রীপুরে আসিফ মাহমুদ সম্পদ স্মৃতি ক্রিকেটে তখলপুর হান্টার্স চ্যাম্পিয়ন

প্রকাশিত : ২৩ মার্চ ২০২৬, দুপুর ২:০৮

মাগুরার শ্রীপুর উপজেলায় মাদক ছাড়ো, খেলায় বাড়ো স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে আসিফ মাহমুদ সম্পদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। রোববার (২২ মার্চ) দিনব্যাপী শ্রীপুর ইউনিয়নের তখলপুর দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে এই জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

তখলপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় তখলপুর হান্টার্স ও তখলপুর ভিক্টোরিয়ানস। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ১২০ রান সংগ্রহ করে ভিক্টোরিয়ানস। জবাবে ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তখলপুর হান্টার্স। টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করবে। এর আগে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন প্রয়াত আসিফ মাহমুদ সম্পদের পিতা ও সাবেক সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আজাদ শেখ, হাফিজুর রহমান স্বপন, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান জাহিদ, বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।