গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চর জোকা গ্রামের মৃত আজাহার কাজীর ছেলে মো. রাজু কাজী (২৮) ও একই গ্রামের মজিদ কাজীর ছেলে ঝন্টু কাজী (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ঈদের দিন নামাজ শেষে বাড়ি ফেরার পথে চর জোকা গ্রামের ৫ যুবক জয় বাংলা স্লোগান দেন এবং বিএনপিকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। ওই দিন দুপুরে তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ দুই যুবককে গ্রেপ্তার করে মাগুরা আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত