পুলিশ জানায়, রাত ৩টার দিকে শিমরাইল মোড়ে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাইদুর ইসলাম (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা, ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাইদুর কক্সবাজারের রামু থানার দক্ষিণ কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, সাইদুর সিদ্ধিরগঞ্জে পাইকারি মাদক বিক্রি করে টাকা নিয়ে ফিরছিলেন। এমন সংবাদের ভিত্তিতে শিমরাইল মোড়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এদিকে, একই রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৭ জন মাদক কারবারি এবং ৩ জন ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলার আসামি। মাদকসহ গ্রেপ্তারকৃতরা হলেন, খোরশেদ, শামীম, রিয়াজ, মাসুম, কাকন, আনোয়ার হোসেন ও লিমন। তাদের কাছ থেকে ৫৮০ পুরিয়া হেরোইন ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি ও চুরি মামলায় আবু তাহের, বিল্লাল হোসেন ও হাকিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত