সারাদেশ

বটিয়াঘাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও কৃষি প্রণোদনা বিতরণ

প্রিন্ট
বটিয়াঘাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও কৃষি প্রণোদনা বিতরণ

প্রকাশিত : ২৫ মার্চ ২০২৬, রাত ৯:১৮

খুলনার বটিয়াঘাটায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক এবং উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগের মহিমা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সভায় বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই দিনে বেলা সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ, গ্রীষ্মকালীন মুগ ডাল ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সুফলভোগী কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেন।