অভিযানে মেসার্স রহমান পেট্রোল পাম্প-এ প্রতি ১০ লিটার ডিজেলে ৩০৯ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ ক্যালিব্রেশন সনদ ছাড়া আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ব্যবহারের দায়ে মেসার্স হাইওয়ে ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শাহান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই-এর প্রকৌশলী তাদমিরা শারমিন ও পরিদর্শক মোঃ আলমাস মিয়া।
অভিযান চলাকালে সুরমা ফিলিং স্টেশনসহ আরও তিনটি প্রতিষ্ঠানের পরিমাপ ও মজুদ সঠিক পাওয়া গেছে। বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত