সারাদেশ

লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রিন্ট
লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত : ২৫ মার্চ ২০২৬, রাত ৯:৪৬

ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত। সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার স্মৃতি চারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং লালমোহন প্রেসক্লাবের সভাপতিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালন করা হয়।