ভোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. রায়হান কবির বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী,
সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান,
জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
এছাড়াও জেলা কারাগার, ফায়ার সার্ভিস, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই ও এলজিইডিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর শ্রদ্ধা নিবেদন করে।
সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা বাড়ার সাথে সাথে পুরো বিজয়স্তম্ভ এলাকা সাধারণ মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ছেয়ে যায়।
দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মতামত