শহরের সাধারণ পাঠাগার মাঠ সংলগ্ন স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ঠাকুরগাঁও প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও শহীদ মোহাম্মদ আলী স্মৃতিস্তম্ভ, শহীদ নরেশ চৌহান স্মৃতিস্তম্ভ ও ঝাঠিভাঙ্গা বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও পুলিশ সুপার মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মতামত