নিহতরা হলেন, ওই গ্রামের মন্টু মিয়া দফাদার (৫৫) ও রেজাউল করিম (৪৫)। এ ছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় দুলু মিয়া নামের একজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ওই তিনজন একসাথে বিষাক্ত রিয়েক্টিফাইড স্পিরিট পান করেন। এর কিছু সময় পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। এর মধ্যেই মন্টু মিয়া ও রেজাউল করিমের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় দুলু মিয়াকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় মেষ্টা গ্রামসহ পুরো শানেরহাট ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মতামত