নিহত মারুফ হাসান ইছাপুরা এলাকার মিনার হোসেনের ছেলে। সে মোস্তফাগঞ্জ মাদ্রাসার কিতাব বিভাগের চতুর্থ শ্রেণির আবাসিক ছাত্র ছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র কয়েক দিন আগে মারুফকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। শনিবার দুপুর ২টার দিকে তার বাবা মিনার হোসেন ছেলের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর শিক্ষক ও সহপাঠীদের নিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে মাদ্রাসার পুকুরপাড়ের ঘাটলার নিচে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত