সারাদেশ

নারায়ণগঞ্জে ৩ ক্লিনিককে ৫ লাখ টাকা জরিমানা

প্রিন্ট
নারায়ণগঞ্জে ৩ ক্লিনিককে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ৬ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮:৪৩

নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা ও নানা অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো, মেডিস্টার হাসপাতাল, রেনেসা ল্যাব ও পলি ডায়াগনস্টিক সেন্টার।

অভিযানে দেখা যায়, মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে সেবার মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত ফি আদায়, অপারেশন থিয়েটারে স্টেরিলাইজেশনের অভাব এবং প্রয়োজনীয় নার্স ও দক্ষ টেকনিশিয়ান ছাড়াই কার্যক্রম চালানো হচ্ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, লাইসেন্সবিহীন কার্যক্রম চালানো এবং দক্ষ জনবল ছাড়া প্যাথলজি পরীক্ষা করার দায়ে পলি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানকালে র‌্যাব-১১, পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।