জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে দীর্ঘদিনের যানজট সমস্যার কিছুটা লাঘব হবে বলে আশা করছেন যাত্রী ও চালকরা।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু পদ শর্মা ছাড়াও জেলা ও সোনারগাঁ থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।
ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, মহাসড়কে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজটমুক্ত রাখতে জেলা প্রশাসকের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি জায়গা দখল করে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মতামত