সারাদেশ

সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি: পরিবারের সবাইকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুট

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি: পরিবারের সবাইকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:৪২

 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৩ টার দিকে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি শিমা ডাইং এলাকায় মনজেল মোরশেদ নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৬০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে ৭-৮ জনের একদল সশস্ত্র ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় বাড়ির মালিক মনজেল মোরশেদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিমের পাশাপাশি ডিবি ও পিবিআই কাজ করছে। আশা করছি দ্রুতই জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হবে।