সারাদেশ

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ তিন থানায় নতুন ওসির পদায়ন

প্রিন্ট
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ তিন থানায় নতুন ওসির পদায়ন

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, রাত ১১:৪৭

নারায়ণগঞ্জ জেলা পুলিশের তিন গুরুত্বপূর্ণ থানা সদর মডেল, ফতুল্লা মডেল ও সিদ্ধিরগঞ্জে নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

নতুন পদায়ন অনুযায়ী, ফতুল্লা মডেল থানার বর্তমান ওসি মো. আব্দুল মান্নানকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিবির (সদর জোন) ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমকে ফতুল্লা মডেল থানায় এবং পুলিশ লাইনে কর্মরত মোহাম্মদ এমদাদুল হককে সিদ্ধিরগঞ্জ থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে প্রশাসনিক কারণে সদর মডেল থানার ওসি মো. আব্দুল হালিম এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিককে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জনস্বার্থে এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতেই এই রদবদল করা হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।