এলাকাবাসী জানায়, রেললাইন সংলগ্ন খাঁদ এলাকায় প্রায় ১৬৫টি পরিবার বসবাস করলেও দীর্ঘদিনে গড়ে ওঠেনি কোনো নিরাপদ সড়ক। শিশু, নারী ও বৃদ্ধদের নিয়ে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাচল করতে হয়। এই দুর্ভোগ নিরসনে বটতলা থেকে বাংলাদেশ খাঁদের শেষ সীমানা পর্যন্ত আধা কিলোমিটার বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
এ জনদাবি উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক বিশেষ সভার আয়োজন করা হয়। এনসিপি যুবশক্তি নেতা সোহাইল ইসলাম ইফতি ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোর নেতৃত্বে এলাকাবাসী নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের কাছে দুর্ভোগের কথা তুলে ধরেন।
সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে গ্রহণ করেন এবং সমস্যা নিরসনে দ্রুত প্রশাসনিক উদ্যোগ ও সড়ক নির্মাণের আশ্বাস দেন।
দাবি উত্থাপনকালে স্থানীয় প্রতিনিধি সিহাব প্রধান, সাইদুর রহমান পাপ্পু, জালাল বাবুর্চী, খলিলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের আশ্বাসে দ্রুত কাজ শুরুর প্রত্যাশা করছেন খাঁদবাসী।
মতামত