ভুক্তভোগী শুভ চন্দ্র দাস বাদী হয়ে দিলিপ, সুদেব, মরণ, বাপনসহ সাতজনকে অভিযুক্ত করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা চলছে। গত ১০ আগস্ট রাতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শুভ চন্দ্র দাসের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত